ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সমুদ্রবন্দরে জেটি নির্মাণে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সম্ভাব্যতা যাচাই করার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক এ নির্দেশনা দেন তিনি।


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা-২০২৩’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।


পেঁয়াজ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, হঠাৎ পেঁয়াজের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। 

ads
ads
ads

Our Facebook Page

↑